বিদেশি যুদ্ধ বন্ধের অঙ্গীকারে ট্রাম্প, সমর্থক শিবিরেই বিতর্ক

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুদ্ধের সমাপ্তি নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনি প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিদেশি যুদ্ধে হস্তক্ষেপের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে বিষয়টি তার সমর্থক শিবিরের একটি অংশের কাছে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। সমর্থকদের মধ্যে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অভিযোগ করছেন, ট্রাম্প ইসরাইলের স্বার্থ রক্ষা করছেন এবং এটি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরও পড়ুন:

ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—এ যুক্তি তুলে ধরা হলেও মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, তেমন কার্যক্রম চলছিল না বলে ইঙ্গিত মিলেছে। এমনকি গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর ট্রাম্প নিজেই বলেছিলেন, ওই কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়ে গেছে। ফলে এ বিষয়টি নিয়েও নানা প্রশ্ন উঠছে।

এএম