আজ (মঙ্গলবার, ১০ মার্চ) বিকেলে শহরের তাজ বিপনী বিতান ও জেপি প্লাজায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় তাজ বিপনী বিতানের ‘বণিক ফ্যাশন’কে ১০ হাজার টাকা এবং জেপি প্লাজার ‘বিভা প্লাস’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, কিছু ব্যবসায়ী দেশি পোশাককে বিদেশি পণ্য বলে ক্রেতাদের বিভ্রান্ত করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।
অভিযানে জেলা ক্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।





