দুদক মহাপরিচালকের মোবাইল ছিনতাই করায় দু’জন কারাগারে

দুদক মহাপরিচালককে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃতরা
দুদক মহাপরিচালককে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃতরা | ছবি: সংগৃহীত
1

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক মো. মোতাহার হোসেনের মোবাইল ফোন, নগদ টাকা এবং হাত ঘড়ি ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শাহজাদা ও রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ (সোমবার, ৯ মার্চ) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন:

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে মো. মোতাহার হোসেন শহিদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় ফুটপাতে হাঁটছিলেন। এসময় হঠাৎ কয়েকজন ছিনতাইকারী দেশিয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে। একপর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা একটি আইফোন-৬ প্লাস ও একটি আইফোন-১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা এবং হাতের ঘড়িটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মহাপরিচালকের পক্ষ দুদকের উপ- সহকারী পরিচালক জাবেদ হোসেন সজল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এসএস