আজ (সোমবার, ৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে এ মন্তব্য করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের যেকোনো সংকটে পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।’
আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৪ জন নিহত ও ১০ জন আহতের তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা আহত, তাদের সৌদি আরবের বিভিন্ন নামিদামি হাসপাতালে সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি সার্বিক খোঁজখবরও রাখা হচ্ছে।’
সকালে তিনি উপস্থিত থেকে নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন। পরে মরদেহ নিয়ে যান মৌলভীবাজার জেলার বড়লেখার গাজিটেকা গ্রামে।
উল্লেখ্য, গত ১ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত হন আহমদ আলী।




