পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের লালপুরের দিক থেকে একটি সিএনজি রাজশাহীর বাঘা উপজেলার দিকে আসছিলো। এসময় বিপরীত দিক থেকে যাওয়া লালপুর অভিমুখী স্টিয়ারিংচালিত খালি ভটভটি বাঘা-লালপুরের মাঝামাঝি চন্ডিপুর বাজারে পৌঁছলে সিএনজির সাথে সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা বাঘা এলাকার এক যাত্রী ও সিএনজি চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়।
আরও পড়ুন:
এসময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সিএনজির আরও তিন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় রোকেনা বেগম নামের এক যাত্রীর মৃত্যু হয়।
তবে ঘটনাস্থলে নিহত দুই যাত্রীর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।





