টাঙ্গাইলে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অভিযোগে জরিমানা

পেট্রোল পাম্পে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
পেট্রোল পাম্পে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলে অতিরিক্ত দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে এআর নামের এক মিনি পেট্রোল পাম্পকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া তাদের কার্যক্রমও বন্ধ করে দিয়েছে।

গতকাল (রোববার, ৮ মার্চ) বিকেলে সদর উপজেলার বাসাখানপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, মিনি পেট্রোল পাম্পটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রি করছিলো। পরে ৩৫ হাজার টাকা জরিমানা ও পাম্পটির কার্যক্রম বন্ধ করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করে বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ