মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি: স্থগিত আফগানিস্তান-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা এবং ভ্রমণ ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটি ছিল আফগানিস্তানের আয়োজনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম হোম সিরিজ।

আরও পড়ুন:

তবে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সাম্প্রতিক অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় সিরিজ আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সিরিজটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

সিরিজটি কবে পুনরায় আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো নতুন সূচি ঘোষণা করা হয়নি।

এসএইচ