নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটারগান উদ্ধার

উদ্ধার হওয়া ওয়ান শ্যুটারগান
উদ্ধার হওয়া ওয়ান শ্যুটারগান | ছবি: সংগৃহীত
1

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) রাতে বুড়িগঙ্গা নদীর পাশে পাগলা বাজার এলাকা হতে ওয়ান শ্যুটারগানটি উদ্ধার করে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, ফতুল্লার পাগলা বাজার বালুরঘাটের পশ্চিম পাশে একটি কালো রঙের ব্যাগ দেখতে পায় র‍্যাবের টিম। পরবর্তীতে ব্যাগটির চেইন খুলে ব্যাগের ভিতরে একটি কালো রংয়ের ওয়ান শ্যুটারগান পাওয়া যায়।

র‍্যান-১১ এর ক্যাপ্টেন রওনক এরফান খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ওয়ান শ্যুটারগানটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ