ঈদে চার দিন ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ, চলবে নিত্যপণ্যবাহী যান: সড়কমন্ত্রী

সড়কমন্ত্রী শেখ রবিউল আলম
সড়কমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: সংগৃহীত
0

নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্যবাহী যান ছাড়া ঈদের আগে ও পরে চার দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় ঈদ উপলক্ষে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, এবার আগেরবারের চেয়ে আরও ভালো ব্যবস্থাপনা নেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাই তৎপর রয়েছেন।

তিনি বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। অবৈধভাবে কেউ চাঁদা আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন:

ঈদে কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিট বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।

এছাড়া মহাসড়কে পার্কিং বা দোকান বসানোর সুযোগ থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে পারবে না এবং শুধু রং করে যেন কোনো গাড়ি সড়কে নামতে না পারে, সেজন্য বিভিন্ন গ্যারেজ গোয়েন্দা নজরদারিতে থাকবে।’

তিনি জানান, সড়ক ও মহাসড়কের মেরামত ও সংস্কার কাজ ঈদের অন্তত ১০ দিন আগেই শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

এসএইচ