অভিযানে কলোনির কয়েকটি ঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার চোরাইমদ উদ্ধার ও মাদকবিক্রির নগদ ৯১ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে মাদক বিক্রেতা মৃত নারায়ন ভাস্করের ছেলে মিঠুন ভাস্কর (৩৮), মহাবীর দাসের ছেলে বাবু দাস (৫৫) ও মৃত বাবুল ভাস্করের ছেলে রিপন ভাস্করকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
এসময় আরেক মাদককারবারী মৃত মংলা ভাস্করের ছেলে বিকাশ ভাস্কর কৌশলে পালিয়ে যায়।
আরও পড়ুন:
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম ভুঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার সেন জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিকে গুরুত্ব দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘এই অভিযান অব্যাহত থাকবে।’





