আজ (বুধবার, ৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে অফিসে পৌঁছে প্রতিমন্ত্রী দেখেন কার্যালয় বন্ধ। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন কর্মচারী এসে তালা খুললে তিনি ভেতরে প্রবেশ করেন। পরে সহকারী কর্মকর্তা (নায়েব) মো. নাছির উদ্দিনকে সঙ্গে নিয়ে বিভিন্ন নথিপত্র যাচাই করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন:
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগ রয়েছে। সেবাগ্রহীতাদের দুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ তিনি জানান, সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া গ্রহণযোগ্য নয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. নাছির উদ্দিন সকাল পৌনে ১০টায় এবং সহকারী নায়েব ওমর ফারুক সকাল ১০টায় অফিসে আসেন। দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে সেবাগ্রহীতারা অফিসে এসে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। সব অভিযোগ যাচাই করে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।





