ইরানে পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই: রাফায়েল গ্রোসি

রাফায়েল গ্রোসি
রাফায়েল গ্রোসি | ছবি: সংগৃহীত
0

ইরানে পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মহাপরিচালক রাফায়েল গ্রোসি। খবর এনবিসি নিউজের।

সংবাদমাধ্যমটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ তারা পাননি। ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো সুশৃঙ্খল ও পরিকল্পিত কর্মসূচির আলামত শনাক্ত হয়নি।

আরও পড়ুন:

তবে তিনি বলেছেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি। এ পরিমাণ সংগ্রহ কেবল পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই রয়েছে।

গ্রোসি জোর দিয়ে বলেন, পরিদর্শক বা তদন্তকারীরা এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান বোমা তৈরির পরিকল্পনা করছে। যদিও ইউরেনিয়ামের বিশাল মজুদ গুরুতর প্রশ্ন তুলছে। এ পরিমাণ ইউরেনিয়ামই আমাদের উদ্বেগের মূল কারণ। এসব ইউরেনিয়াম জমা করার ‘কোনো উদ্দেশ্য স্পষ্ট নয়’।  তাত্ত্বিকভাবে এটি (ইউরেনিয়াম) ১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট, কিন্তু তাদের কাছে কি সেগুলো আছে? না, নেই।

এএইচ