বার্সার সামনে ‘কঠিন অ্যাতলেটিকো’, জটিল সমীকরণ

কোপা দেল রে

0

স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ফাইনালে খেলতে হলে দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে অতিমানবীয় কিছু করতেই হবে হানসি ফ্লিকের শিষ্যদের।

কোপা দেল রে’র প্রথম লেগে অ্যাতলেটিকোর ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে ৪-০ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। সরাসরি ফাইনাল খেলতে চাইলে তাই ন্যুনতম ৫ গোলের ব্যবধানে জিততে হবে বার্সাকে।

কাজটা কঠিন হলেও অসম্ভব নয় বলেই মনে করেন কাতালান ক্লাবটির কোচ হানসি ফ্লিক। দলের আক্রমণভাগের তারকা রাফিনহা, লামিনে ইয়ামালরাও সামাজিক মাধ্যমে সমর্থকদের বিশ্বাস ও ভরসা রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন:

এর আগে, ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল বার্সেলোনা। এবারও তেমন কিছু করতে হলে সামর্থ্যের চেয়েও বেশি দিতে হবে কাতালানদের। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।

এফএস