আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারক আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করে এ আদেশ দেন।
সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জুলাই সনদ ও গণভোট বাতিল চেয়ে সুপ্রিমকোর্টের দুইজন আইনজীবী রিট দায়ের করেন। ওই রিটের উপর প্রাথমিক শুনানি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ও অসাংবিধানিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
আরও পড়ুন:
শুনানিতে রিটকারি আইনজীবীরা বলেন, ‘বিদ্যমান সংবিধানে গণভোট করার সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। চার সপ্তাহের রুলের উপর চূড়ান্ত শুনানি করে রায় দিবেন হাইকোর্ট। উচ্চ আদালতের এ আদেশের ফলে জুলাই সনদ ও গণভোট বিচারাধীন বিষয় হয়ে যাওয়ায় সংসদের প্রথম অধিবেশনে এ গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার সুযোগও থাকছে না।’
তবে রাজনৈতিক ইস্যুকে আদালতের কাঁধে চাপিয়ে দেয়া ভালো নজির হবে না বলে মনে করেন জামায়াতের আইনজীবী শিশির মনির।





