মধ্যপ্রাচ্যে উত্তেজনা: শাহজালাল থেকে মোট ১৪৭ ফ্লাইট বাতিল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৮ ফেব্রুয়ারি (২৩:৫৯ এলটিতে পর্যন্ত) ২৩টি ফ্লাইট; ১ মার্চ (০০:০০ এলটি পরবর্তী) ৪০টি; ২ মার্চ (০০:০০ এলটি পরবর্তী) ৪৬টি এবং ৩ মার্চ (০০:০০ এলটি পরবর্তী) ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে রয়েছে: QR – কাতার: ৪টি; EK – এমিরেটস: ৪টি; GF – গালফ এয়ার (বাহরাইন): ৪টি; FZ – ফ্লাইদুবাই: ৪টি; KU – কুয়েত: ২টি; J9 – জাজিরা (কুয়েত): ৪টি।

আরও পড়ুন:

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ভ্রমণ ও ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক থাকার এবং বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানিয়েছে।

এনএইচ