সকাল ৯টা ৪৫ মিনিট: কোস্ট গার্ড মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ
দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক। বৈঠকে বাহিনীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সকাল ১০টা: স্বাস্থ্য খাতের শূন্যপদ পূরণে নির্দেশনা
এরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের দীর্ঘদিন ধরে খালি থাকা শূন্য পদগুলো দ্রুত পূরণের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে এ সভায়।
বেলা ১১টা: সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক
বেলা ১১টায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। নাগরিক সেবা ও নগরীর কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসকদের পক্ষ থেকে এ সভায় বিশেষ পরিকল্পনা পেশ করা হতে পারে।
দুপুর ১২টা ৩০ মিনিট: রেল যোগাযোগ উন্নয়নে আলোচনা
মধ্যাহ্নে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। রেল পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করার কৌশল নির্ধারণই হবে এ আলোচনার মূল বিষয়বস্তু।
দুপুর ২টা: নদী ও জলাধার খনন পর্যালোচনা
দিনের শেষ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন সংক্রান্ত সেল’-এর সভায় সভাপতিত্ব করবেন। সম্প্রতি গঠিত এ সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করবেন তিনি।





