পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে রাজধানীর খিলগাঁও কাঁচাবাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। আজ (সোমবার, ২ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
অভিযান পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকানের মূল্য তালিকা, পণ্যের মেয়াদ, পণ্যের মান ও দাম পর্যবেক্ষণ করা হয়। এসময় বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের মেয়াদ শেষ হওয়ায় জরিমানা করা হয়।