পাবনায় দাদি-নাতনি হত্যার ঘটনায় মূল আসামি শরিফ আটক

ঈশ্বরদী থানা | ছবি: সংগৃহীত
0

পাবনায় চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় মূল আসামি শরিফুল ইসলাম শরিফকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে নিয়ে এসে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ।

আজ (রোববার, ১ মার্চ) দুপুরে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম পাবনা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ ঘটনাস্থলে আসামিকে নিয়ে হত্যাকাণ্ডে আলামত সংগ্রহের কাজ করছে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দাদি-নাতনিকে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঘটনার দিনেই গ্রেপ্তার করতে সক্ষম হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার সকাল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। পরে ভবানীপুর গ্রাম থেকে আলামত হিসেবে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ যানায় হত্যাকাণ্ডের পর আসামি শরিফ নিজ এলাকায় ঘোরাফেরা করছিল। তথ্য ও প্রযুক্তির সাহায্যে তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করে। পরে স্বীকারোক্তিতে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের মূল রহস্য।

এসএস