হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে আছে।

অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরবর্তীতে তিনি নতুন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও গ্রহণ করেন।

সরকারি সূত্র জানায়, মন্ত্রীর সুস্থতায় প্রয়োজনীয় চিকিৎসা ও তদারকি অব্যাহত রয়েছে।

ইএ