প্রবাসের ইফতারে দেশি স্বাদ, ছোলা-মুড়ি আর জিলাপিতেই পূর্ণতা

বিভিন্ন দেশিয় ইফতারের বাজার
বিভিন্ন দেশিয় ইফতারের বাজার | ছবি: এখন টিভি
0

বিদেশে থেকেও দেশিয় ইফতারের স্বাদ খুঁজেন মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিরা। ছোলা-মুড়ি, জিলাপি কিংবা বেগুনির মতো দেশিয় মুখরোচক খাবার ছাড়া ইফতারের স্বাদ যেন অপূর্ণ থেকে যায় রোজাদারের। এসব খাবারের স্বাদ নিতে তাই স্থানীয় ইফতার বাজারে ভিড় করেন তারা। রমজানজুড়ে তাই দেশিয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বৃদ্ধি পায় বেচা-বিক্রি।

প্রবাসে থেকেও রোজার ইফতারে এক টুকরো বাংলাদেশ খুঁজেন সৌদি আরব প্রবাসীরা। রোজাদারের স্বাদের অপূর্ণতা মেটাতে ছোলা-মুড়ি, জিলাপি-বেগুনিসহ দেশীয় স্বাদের রকমারি খাবারের যোগান দেন ব্যবসায়ীরা। রমজান জুড়ে জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন হোটেল রেস্তোরাঁয় জমে ওঠে দেশীয় ইফতারের বাজার। বাহারি খাবারের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রবাসীরা। দেশিয় খাবারের পাশাপাশি মূল্যছাড়সহ যেখানে পাওয়া যায় বিদেশি খাবারের বিশেষ প্যাকেজ।

প্রবাসীরা জানান, এখানে আসলে স্বাদে মানে বাংলাদেশি ইফতারির স্বাদ পাওয়া যায়।

আরও পড়ুন:

ওমানের রাজধানী মাস্কাটের বাংলাদেশি অধ্যুষিত এলাকা রুই ও হামিরিয়াতে ইফতারের আগমুহূর্তে জমে উঠে বাজার। দোকানে ঘুরে ঘুরে রুচি সম্মত ইফতার সামগ্রী খুঁজে নেন প্রবাসীরা। ক্রেতাদের কাছে দেশিয় মুখরোচক খাবারের কদর বেশি থাকে।

প্রবাসীরা জানান, ছোলা, মুড়ি, জিলাপির পাশাপাশি ফিরনি, হালিম ইত্যাদিও পাওয়া যায় এখানে।

বাহারি খাবারের সমারোহ দেখা যায় কুয়েতের ইফতার বাজারও। বাংলাদেশি হোটেল রেস্তোরাঁয় দেশীয় ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে রাখেন বিক্রেতারা। দিনের কর্মব্যস্ততা শেষে ইফতারে পছন্দের পদ খুঁজে নিতে এসব বাজারে ভিড় করেন প্রবাসীরা। দেশটির বিভিন্ন মসজিদেও চলে উন্মুক্ত ইফতার আয়োজন। বিভিন্ন দাতব্য সংস্থা ও স্থানীয় নাগরিকরা মাসব্যাপী এসব আয়োজন করেন। অনেকে বন্ধু-স্বজন, সহকর্মীদের নিয়ে ঘরোয়া পরিবেশেও ইফতার করেন।

বিদেশ-বিভূঁইয়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের কল্যাণে দেশিয় স্বাদের ইফতার সামগ্রীর স্বাদ নিতে পারলেও পরিবারের শূণ্যতা ঘিরে থাকে প্রবাসীদের।

ইএ