Recent event

জেরুজালেম পৌরসভায় সোমবার পর্যন্ত স্কুল-কর্মস্থল বন্ধ ঘোষণা

ইসরাইলের পতাকা
ইসরাইলের পতাকা | ছবি: সংগৃহীত
0

জেরুজালেম পৌরসভা আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) ঘোষণা দিয়েছে যে ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর, নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে স্কুল ও কর্মস্থল বন্ধ থাকবে।

এ নির্দেশনা আগামী সোমবার (২ মার্চ) গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৮.০০টা পর্যন্ত কার্যকর থাকবে।

এক বিবৃতিতে পৌরসভা জানায়, হোম ফ্রন্ট কমান্ডের পরিস্থিতি মূল্যায়ন ও ইরানের বিরুদ্ধে আগাম হামলা শুরুর পরিপ্রেক্ষিতে সারা দেশে পূর্ণ কার্যক্রম থেকে এ জরুরি কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন:

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা কার্যক্রম, জনসমাগম ও কর্মস্থলে উপস্থিতি সম্পূর্ণ বন্ধ থাকবে, তবে অত্যাবশ্যকীয় হিসেবে চিহ্নিত কর্মীরা দায়িত্ব পালন করবেন।

এ নীতিমালা স্থানীয় সময় শনিবার সকাল ৮টা (৬.০০টা জিএমটি) থেকে স্থানীয় সময় সোমবার রাত ৮টা (১৮.০০টা জিএমটি) পর্যন্ত বলবৎ থাকবে।

এসএইচ