২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সবশেষ ব্রাজিলের হয়ে মাঠে নামেন ৩৩ বছর বয়সী নেইমার। সে ম্যাচে লিগামেন্টের ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলে আর ফেরা হয়েনি তার।
সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেও, ইনজুরির কারণে খেলাই হয়নি তার। ২০২৫ সালের জানুয়ারিতে আবারও ফেরেন শৈশবের ক্লাব সান্তোসে। শুরুতে নজর কাড়তে না পারলেও, সম্প্রতি ভাস্কো দা গামার বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন নেইমার।
আরও পড়ুন:
২-১ গোলে জয়ী ম্যাচের দুটো গোলই আসে তার পা থেকে। এমন পারফরম্যান্সের পর আবারও আলোচনায় আসে বিশ্বকাপের দলে তাকে অন্তর্ভুক্ত করা নিয়ে।
তবে কোচ আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে কেবল নামের ভারে কেউ জাতীয় দলে খেলতে পারবে না। প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও তাতে সমর্থন দেয়ায় নেইমারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়।





