অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়ে, এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
সকাল ১০টার দিকে কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ চলছিল জানিয়ে তিনি জানান, মহাসড়কে অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
পরিদর্শক সেলিম আরও জানান, কারখানাটির ৭০ থেকে ৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন দেবার কথা থাকলেও মালিকপক্ষ তা না দেওয়ায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে আসেন।
তবে ব্যাংক বন্ধ থাকায় ফলে শনিবার বেতন দেয়া সম্ভব নয় বলে জানাচ্ছে মালিকপক্ষ। আগামী সোমবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন তারা।





