পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে ইসলামী জলসা আয়োজনের ব্যাপারে আলোচনার সময় এক পক্ষ বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান। আর অপরপক্ষ স্থানীয় এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করতে চান।
এসময় বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক সাইদুর রহমান ও এমপি চাঁদের পক্ষে এরশাদ আলী তর্কে জড়ায়।
আরও পড়ুন:
এরপর রাতে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার সময় আনোয়ার হোসেনের অনুসারী সাইদুর রহমানসহ কয়েকজন এরশাদ আলীকে লাঠি দিয়ে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।





