Recent event

ফরিদপুরে যুবককে পিটিয়ে হত্যা

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ | ছবি: এখন টিভি
0

দড়ি টানানোর ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ফরিদপুরে। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ মোল্লা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোটো ভাই সোহেল আহমেদ গুরুত্বর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের নাম জুয়েল আহমেদ। সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা মৃত. মনির উদ্দিনের পুত্র।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ওই এলাকায় ভাঙ্গারী মালের ব্যবসায়ী মো. সরফরাজের পরিবারের সঙ্গে নিহত যুবক জুয়েল আহমেদের পরিবারের দ্বন্দ্ব চলে আসছিলো। শুক্রবার সকালে সরফরাজের পরিবারের সদস্যরা, জুয়েলের বাড়ির প্রবেশ পথে দড়ি টানানোর সময় অযাচিত শব্দ ও উশৃঙ্খলতা করতে থাকে।

আরও পড়ুন:

এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠি সোটা ও রড নিয়ে হামলা চালিয়ে জুয়েল আহমেদ ও ছোটো ভাই প্রবাসী সোহেল আহমেদকে বেধড়ক পিটিয়ে জখম করে।

স্থানীয়রা গুরুত্বর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জুয়েল আহমেদের মৃত্যু হয়।

কোতয়ালী থানার উপ পরিদর্শক মো. আসাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেই হমালাকারী সরফরাজ ও তার স্ত্রীকে আটক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসএস