Recent event

পাবনায় অটোবাইক উল্টে চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

পাবনার সাঁথিয়ার মাধপুরে অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে চালকের মৃত্যু ঘটেছে। নিহত চালক সাঁথিয়া উপজেলার উত্তরশোলাবাড়ীয়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে লিয়াকত আলী হেদাই (৪৫)।

আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাঁথিয়া মাধপুর চক-নন্দনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধপুর থেকে ছেড়ে আশা অটোবাইকটি চক-নন্দনপুর পৌঁছামাত্র একটি চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন ওয়ালে ধাক্কা খায়। এসময় চালক গুরুত্বর আহত হয়। আহত লিয়াকত কে সাঁথিয়া হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএইচ