Recent event

আফগানিস্তান সাহসের সঙ্গে ‘আগ্রাসনের’ জবাব দেবে: হামিদ কারজাই

হামিদ কারজাই
হামিদ কারজাই | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের হামলার কড়া সমালোচনা করেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা এবং সাহসের সঙ্গে ‘আগ্রাসনের’ জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। খবর আল–জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দেয়া এক বিবৃতিতে কারজাই বলেন, ‘আফগানরা সব পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে মাতৃভূমি রক্ষা করবেন এবং সাহসের সঙ্গে যেকোনো আগ্রাসনের জবাব দেবেন।’

আরও পড়ুন:

পাকিস্তানি নীতির সমালোচনা করে হামিদ কারজাই বলেন, ‘পাকিস্তান নিজে যে সহিংসতা ও বোমা হামলার পরিস্থিতি তৈরি করেছে, তা থেকে এভাবে মুক্তি পাওয়া সম্ভব নয়। এর পরিবর্তে ইসলামাবাদের উচিত তাদের বর্তমান নীতি পরিবর্তন করা।’

সাবেক এ প্রেসিডেন্ট আরও বলেন, ‘পাকিস্তানকে অবশ্যই প্রতিবেশীসুলভ আচরণের পথ বেছে নিতে হবে। আফগানিস্তানের সঙ্গে সম্মান ও সুসম্পর্কের নীতি অনুসরণ করাই হবে বুদ্ধিমানের কাজ।’

এফএস