Recent event

হিলিতে আরনু জুট মিলে ১২ লাখ টাকার মালামাল চুরি

হিলির জুট মিলে মালামাল চুরি
হিলির জুট মিলে মালামাল চুরি | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের হিলিতে আরনু জিট মিলে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনের নামসহ অজ্ঞাত আরও ১২ জনের নামে থানায় অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

গত (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হিলির আরনু জুট মিলে এ ঘটনা ঘটে। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, আরনু জুট মিলের কর্তৃপক্ষ শেখ আব্দুস সাফী জুট মিলের মালামাল চুরির অভিযোগ দিয়েছে। তিনি অভিযোগে উল্লেখ করে বলেন, মিষ্টি ও রাকিব হোসেন সহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন সংঘবদ্ধ হয়ে গত ২১ ফেব্রয়ারি দিবাগত রাতে আরনু জুট মিলের মিলের পূর্বদিকের জানালার গ্রিল কেটে মিলের ভিতরে প্রবেশ করে অনুমানিক ১৫০ মিটারের ৬টি ক্যাবল, মোট অনুমানিক মূল্য প্রায় দশ লাখ টাকা, ১২০টি স্পিনিং মেশিনারিজের স্পেন্ডেল যার অনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা তা চুরি করে গ্রিল কাঁটা অংশ দিয়ে নিয়ে চলে যায়।

আরও পড়ুন:

অভিযুক্তরা হলেন, মিষ্টি (১৮), পিতা-মৃত হিরা, ২। মো. রাকিব হোসেন (২০), পিতা-ফেরদৌস হোসেন, উভয়ের সাং-ডাঙ্গাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, ‘জুট মিলে চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএম