আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নূর মোহাম্মদ নগরে এসব কর্মসূচি পালিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসন এ আয়োজন করে।
আরও পড়ুন:
উল্লেখ্য, নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমান নূর মোহাম্মদ নগর)। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাক-বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহিদ হন। এরপর যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।





