নেব্রাস্কায় সিঙ্কহোলে দুই গাড়ি, অল্পের জন্য প্রাণহানি এড়ালেন চালকেরা

সিঙ্কহোলে পড়ে থাকা দুই গাড়ি
সিঙ্কহোলে পড়ে থাকা দুই গাড়ি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে সড়ক ধসে তৈরি হওয়া সিঙ্কহোলে দুটি গাড়ি পড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। গত (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার কিছু পর আকসারবেন এলাকার ৬৭ স্ট্রিট ও প্যাসিফিক স্ট্রিটের সংযোগস্থলের কাছে এই দুর্ঘটনার খবর পায় ওমাহা পুলিশ বিভাগ।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, সংযোগস্থলের পূর্ব পাশে সড়কের একটি অংশ ধসে বড় গর্ত তৈরি হয়েছে। সেই গর্তে একটি রুপালি ডজ র‍্যাম পিকআপ ও একটি মেরুন জিপ এসইউভি আটকা পড়েছে।

পুলিশ জানায়, দুটি গাড়ির চালকই নিরাপদে বের হয়ে আসেন। পিকআপের চালক নিজেই গর্ত থেকে উঠে আসেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় এসইউভির চালককেও উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

ঘটনার পর ৬৬ থেকে ৬৯ স্ট্রিট পর্যন্ত প্যাসিফিক স্ট্রিট পূর্ব ও পশ্চিমমুখী যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। তবে ৬৭ স্ট্রিটে উত্তর ও দক্ষিণমুখী যান চলাচল স্বাভাবিক ছিল।

পরে গর্তে আটকে থাকা দুটি গাড়ি উদ্ধার করে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে ওমাহা পুলিশ।

এএম