গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের একটি বাড়ি থেকে জেরিনের মরদেহ উদ্ধার করে ভাটারা থানা-পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ভাটার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বলেন, জেরিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তার বাবার নাম মো. খোরশেদ আলী। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা বাসায় মেসে ভাড়া থাকতেন জেরিন।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, জেরিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী। নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাই। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জেরিনের মামা মহসিন বলেন, তার ভাগনির বাবা সৌদিপ্রবাসী। কী কারণে জেরিন এই ঘটনাটি ঘটিয়েছে সেটি এখনো জানতে পারিনি।





