জয়সুরিয়া, চামিন্দা ভাসদের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়ের মুখ দেখে বগুড়ার এই শহিদ চান্দু স্টেডিয়ামে। ২০০৬ সালে সেই ইতিহাস গড়ার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি এই মাঠে। প্রায় দুই দশক পর বাংলাদেশ ক্রিকেট লিগের এই আসর তাই এ অঞ্চলের দর্শকের কাছে বড় বড় পাওয়া।
গেলো সোমবার নর্থজোন ও ইস্টজোনের ম্যাচ দিয়ে লিগ শুরু হয়। বৃহস্পতিবার মাঠে নাম ইস্ট জোন ও সেন্ট্রাল জোন। এই দুটি ম্যাচেএই দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো। স্টেডিয়ামের প্রাণ ফেরায় দর্শকের পাশাপাশি খুশি ক্রিকেটাররাও।
আরও পড়ুন:
স্টেডিয়ামে খেলা দেখতে আসা এ অঞ্চলের দর্শকদের দীর্ঘদিনের দাবি, কেবল ঘরোয়া লীগ নয় এই মাঠে তারা দেখতে চান আন্তর্জাতিক ক্রিকেট।
২০০৬ সালে শ্রীলঙ্কা সিরিজ হেরে গেলেও বগুড়ার বাউন্সি উইকেটের প্রশংসা করতে ভোলেননি জয়সুরিয়া, চামিন্দা ভাসরা। এই মাঠের সেই বৈশিষ্ট্য এখনো রয়েছে। এর আগের ম্যাচে নর্থজোন টার্গেট দিয়েছিলো ৩৩৬ রানের। তাই টাইগারদের জন্য পয়া এই ভেন্যুতে আন্তর্জাতিক খেলা ফেরানোর দাবি সবার।





