Recent event

পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

সেলিনা হায়াৎ আইভী
সেলিনা হায়াৎ আইভী | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার দেয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।

আরও পড়ুন:

গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে তাকে হাইকোর্ট ৫ মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।

এদিকে, হাইকোর্টের আরেকটি বেঞ্চ কক্সবাজারের আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদিকে হত্যাচেষ্টা মামলায় জামিন দেয়া হয়েছে।

এফএস