Recent event

ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার শঙ্কা নেই: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিরোধ বিচারকাজে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের বিচার থমকে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনালের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আমিনুল ইসলাম।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে দুর্নীতি ও বিচারপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন আরেক প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

একইভাবে বিশ্বাস, শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা, নিরাপত্তা প্রহরীকে মারধরসহ বিভিন্ন অভিযোগে প্রসিকিউটর সুলতান মাহমুদকে অপসারণ করতে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে আইন উপদেষ্টাকে তাজুল ইসলামের অনুরোধের বিষয়টি সামনে চলে এসেছে।

আরও পড়ুন:

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন,‘ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। একটি পরিবারেও অনেক কিছু হয়। তাই বলে কি পরিবার চলে না? ট্রাইব্যুনালে যারা কাজ করেন, তারা একটি পরিবারের সদস্য।’

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, ‘কোনো বিভেদ-দ্বন্দ্ব বা সমালোচনা বিচারকাজকে প্রভাবিত করবে না। তিনি কোনো ধরনের কম্প্রোমাইজ (সমঝোতা) করা শেখেননি। তার মাধ্যমে কোনো কম্প্রোমাইজ হবে না।’

আমিনুল ইসলাম বলেন, ‘কোনো নির্দোষ মানুষ তার মাধ্যমে বিন্দুমাত্র কোনো হয়রানির শিকার হবেন না। কোনো অপরাধী পার পেয়ে যাবেন—এ চিন্তা করে লাভ নেই।’


এএম