Recent event

মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন খান আকরাম

খান আকরাম
খান আকরাম | ছবি: এখন টিভি
1

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।

এ সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ জানান, আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন।

আরও পড়ুন:

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় খান আকরামকে যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। এ মামলায় ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলো। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাদের সাজা দেয় ট্রাইব্যুনাল।

আসামিদের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়। ১৯৭১ সালের ২৬ মে ১৫ থেকে ২০ জন রাজাকার এবং ২৫ থেকে ৩০ জন পাকিস্তান দখলদার সেনাবাহিনীর সদস্য বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চাপড়ী ও তেলিগাতীতে নিরীহ নিরস্ত্র মুক্তিকামী মানুষদের ওপর হামলা চালায়। তারা ৪০-৫০টি বাড়ির মালামাল লুণ্ঠন করে, বাড়িঘর অগ্নিসংযোগে ধ্বংস করে। দুইজন নিরীহ মানুষকে হত্যা করে।

ইএ