এদিকে, আলোচনার টেবিলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমাধানের পথ খুঁজতে আগ্রহী হলেও, নিজেদের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবসময় প্রস্তুত আছে বলে ফের জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে চীনের কাছ থেকে অত্যাধুনিক জাহাজ-বিধ্বংসী ‘সুপারসনিক’ মিসাইল কিনতে যাচ্ছে ইরান।
আরও পড়ুন:
এছাড়া, ফিন্যন্সিয়াল টাইমসের খবর, রাশিয়ার সঙ্গে ৫০০ মিলিয়ন ইউরোর একটি গোপন অস্ত্রচুক্তি হয়েছে ইরানের। তবে খামেনি বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানের শিক্ষাঙ্গণ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইরানের স্কুল- কলেজের শিক্ষার্থীরাও নেমে আসে রাজপথে। এরই মধ্যে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খামেনি সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।





