Recent event

পিটিআই নেতা ইমরান খান চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরত

0

চোখের চেকআপ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে ইসলামাবাদের পিমস হাসপাতাল থেকে আদিয়ালা কারাগারে ফেরত নেয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে।

চিকিৎসক জানিয়েছেন, ক্ষতিকর রক্তনালীর বৃদ্ধি ঠেকাতে ইমরানকে দ্বিতীয় ধাপের ইনজেকশন দেয়া হয়েছে। তৃতীয় ও শেষ ইনজেকশন দেয়া হবে আগামী ২৩ মার্চ। চোখ ছাড়াও ইমরানের হৃদযন্ত্র পরীক্ষা করেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন:

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। কারাগারে থাকাকালীন ডান চোখে সমস্যা শুরু হলে, গেলো ২৪ জানুয়ারি ইমরানকে হাসপাতালে নেয়া হয়। পরিবারকে বিস্তারিত না জানানোয় সরকারের সঙ্গে বিরোধে জড়ায় পিটিআই নেতা ও সমর্থকরা।

এএম