আগামী মাসেই নেপালে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকেরা। চলমান রাজনৈতিক অস্থিরতায় বিরূপ প্রভাব পড়েছে দেশটির ব্যবসা-বাণিজ্যে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্রেতা শূন্যতায় ভুগছেন।
নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতেও। কমেছে পর্যটকের সংখ্যা। করোনা পরবর্তী সময় থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এখন এখানে নির্বাচনি আমেজ চলছে, সবাই নির্বাচনের জন্য বাইরে যাচ্ছে। তাই থামেল সিটিতে ক্রেতা কিছুটা কম।
আরও পড়ুন:
এক ব্যবসায়ী বলেন, ‘এখানের পণ্য সব হাতে তৈরি, নেপালের ঐতিহ্যবাহী শিল্প। পর্যটকরা এগুলো নিয়ে যায়। যদিও আগের মতো বিক্রি নেই।’
তবে দেশটির ঐতিহ্যবাহী ও পর্যটকদের প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে বাহারি পণ্যের পসরা সাজিয়ে রেখেছেন অধিকাংশ স্থানীয় ব্যবসায়ী। ব্যবসায়ীরা জানান, কোরিয়ানরা এখানকার পুরনো ঐতিহ্যের হস্তশিল্প তাদের দেশে নিয়ে যায়, তাদের লোকেদের দেখানোর জন্য। আর নেপালে সবচেয়ে বেশি কটন কাপড় চলে, লেনিন কাপড়।
ব্যবসায়ীদের আশা নির্বাচনের পর এ সংকট কেটে যাবে। স্থিতিশীল হবে নেপালের অর্থনীতি। আলোর মুখ দেখবে পর্যটন খাত।





