Recent event

শেষ ষোলোর লড়াই: ইন্টার–বোদো ম্যাচে চোখ, মাঠে নামছে নিউক্যাসল-লেভারকুসেন

বোদো/গ্লিমট তারকা ফুটবলার জেন্স পেটার হাউগ
বোদো/গ্লিমট তারকা ফুটবলার জেন্স পেটার হাউগ | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে অফ পর্বের দ্বিতীয় লেগে আজ রাতে রয়েছে চার ম্যাচ। যেখানে মাঠে নামছে ইন্টার মিলান, নিউক্যাসল ও বায়ার লেভারকুসেনের মতো দল।

রাতের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হিসেবে সবার চোখ থাকবে ইন্টার মিলান-বোদো/গ্লিমট ম্যাচের দিকে। বোদোর ঘরের মাঠে প্রথম লেগ ৩-১ ব্যবধানে হেরেছে ইন্টার। রাউন্ড অব সিক্সটিনে ওঠার লড়াইয়ে ইতালির ক্লাবটিকে তাই অন্তত ৩ গোলের ব্যবধানে জিততেই হবে।

আরও পড়ুন:

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে ইন্টার দলে পাচ্ছে না আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য লাউতারো মার্টিনেজকে। কারাবাগের বিরুদ্ধে প্রথম লেগ ৬-১ গোলের বড় ব্যবধানে জিতেছিল নিউক্যাসল। ঘরের মাঠে বেশ নির্ভার হয়েই নামবে ম্যাগপাইরা। এছাড়া অলিম্পিয়াকোসের মাঠে ২-০ ব্যবধানে জিতে আসা বায়ার লেভারকুসেনও মানসিকভাবে এগিয়ে থেকে খেলতে নামবে।

এএম