Recent event

বিশ্বকাপের মাঝপথে বদলে গেলো নিয়ম; এবার সুবিধা পাচ্ছে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি; আইসিসির লোগো
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি; আইসিসির লোগো | ছবি: এখন টিভি
0

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে আরও একবার নিজেদের নিয়ম বদলালো আইসিসি। টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কাকে সুবিধা দিতেই এবার নিয়ম বদলেছে সংস্থাটি।

আগের সূচি অনুযায়ী, পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে। আর পাকিস্তান না থাকলে সেমিফাইনাল চলে যাবে ভারতের কলকাতায়।

আরও পড়ুন:

তবে এবার স্বাগতিক শ্রীলঙ্কার জন্যও সুবিধা দিতে চায় আইসিসি। শ্রীলঙ্কা সুপার এইটে জায়গা নিশ্চিত করলে এবং ভারতের বিপক্ষে খেলা না থাকলে কলম্বোতেই খেলবে তারা।

মূলত স্বাগতিক দর্শকদের সামনে খেলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত। অবশ্য, সুপার এইটের মারপ্যাঁচে ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল হলে ম্যাচ চলে যাবে কলকাতায়। তবে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই।

এসএইচ