Recent event

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক পেজ
0

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ১২ মার্চ বা এর দুই—একদিন আগে বসবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ কথা জানান। পরে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।’

এছাড়া এ অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

এসএইচ