এমএলএস কাপ জয়ের সুখস্মৃতিকে সঙ্গে করে নতুন মৌসুমে নতুন উদ্যমে মাঠে নামছে ইন্টার মায়ামি। বিগত মৌসুমে সবচেয়ে কঠিন কিছু মুহূর্ত উপহার দেয়া লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে খেলবে দ্য হেরোনস।
আরও পড়ুন:
দলটির বিপক্ষে শেষ তিন দেখায় দুবার জিতেছে মায়ামি। সেই ধারা বজায় রেখেই শুভসূচনা করতে চাইবে মেসির দল। এ লক্ষ্যে দলও নতুনভাবে সাজিয়েছে মায়ামি। যেখানে সবচেয়ে বড় সংযোজন মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বারতেরামি।
গোলপোস্টের নিচে শক্তি বাড়াতে যুক্ত হয়েছেন কানাডার ডেন সেইন্ট ক্লেয়ার। ডিফেন্সের ভরসা বাড়িয়েছেন স্প্যানিশ লেফট ব্যাক সার্জিও রেগুইলন, ব্রাজিলিয়ান মাইকেল দস সান্তোস ও ফাকুন্দো মুরা। এছাড়া মধ্যমাঠের ভবিষ্যৎ হিসেবে নেয়া হয়েছে ২৩ বছর বয়সী ডেভিড আয়ালাকে।




