Recent event

আন্তর্জাতিক জলসীমায় আবারও যুক্তরাষ্ট্রের অভিযান, নিহত ৩

আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের অভিযান
আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের অভিযান | ছবি: সংগৃহীত
0

পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় আবারও সন্দেহের ভিত্তিতে মাদকবাহী নৌযানে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ৩ জন নিহত হয়েছে বলে দাবি ইউএস সাউদার্ন কমান্ডের।

শুক্রবার মার্কিন সেনাবাহিনী এ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। গেলো কয়েকমাসে প্রশান্ত মহাসাগরে সন্দেহের ভিত্তিতেই মাদক পাচারকারী নৌকায় বেশ কয়েকটি অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব অভিযানের মাধ্যমে ওই এলাকায় মাদক পাচারকারী নৌযানগুলো ধ্বংস করা হচ্ছে। সবশেষ অভিযানের কবলে পড়া নৌযানটি মাদক পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সামরিক বাহিনী সোশ্যাল মিডিয়া উইং।

এফএস