Recent event

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

আবদুস সাত্তার পাটোয়ারী
আবদুস সাত্তার পাটোয়ারী | ছবি: সংগৃহীত
0

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সবশেষ ধাপের বেতন পাবেন। নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে।

আরও পড়ুন:

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আবদুস সাত্তার পাটোয়ারী জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক।

এএম