
আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। তাকে চুক্তিতে এক বছরের জন্য এ নিয়োগ দিয়ে আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে দায়িত্ব পেলেন এস এম পারভেজ
এস এম পারভেজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান
মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা এনডিসি পিএসসিকে সচিব পদমর্যাদায় ২ বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার স্থলাভিষিক্ত হলেন।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন মুশফিকুল ফজল আনসারী
রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য সাংবাদিক এম মুশফিকুল ফজল আনসারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ (রোববার, ১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

৫ জনকে সচিব পদে অন্তর্বর্তী সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ
৫ জনকে সচিব পদে অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আজ (শনিবার, ১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।