
পুলিশের শীর্ষ পদে রদবদল
বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ৩৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল (মঙ্গলবার, ৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ
সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

পুলিশের ঊর্ধ্বতন ৬৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার রয়েছেন।

বান্দরবানে অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ (সোমবার, ১১ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বাদ পড়ল শেখ হাসিনার নাম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সকে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স এবং শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসেবে নামকরণ করা হয়েছে।

৩৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৩৫ জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার
জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের সব অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধে জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বুধবার, ২৮ আগস্ট) সকালে প্রজ্ঞাপন বাতিলের অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দায়িত্ব বাড়লো চার উপদেষ্টার, কমেছে ড. ইউনূসের
অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যমান উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ও শারমিন এস মুরশিদের দায়িত্ব বাড়ানো হয়েছে। তবে কমেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।