গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। শৈকত আনন্দমোহন কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদির জালালপুর ইউনিয়নে।
এ ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে, শিক্ষার্থী শাওনকে অক্ষত উদ্ধারের দাবিতে তার কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
আরও পড়ুন:
মানববন্ধনে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা দ্রুত শাওনকে উদ্ধারের দাবি জানান। শাওনের মা শাহিদা বেগম জানান, রাত ১২টায় তিনি তার ছেলের নিখোঁজ হওয়ার খবর শুনে ছুটে আসেন। যেকোনো মূল্যে সুস্থ অবস্থায় তার ছেলেকে ফিরে পাবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবিও জানান তিনি।
ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘গতকাল থেকে নিখোঁজ কলেজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করে যাচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
তিনি জানান, আজ দুপুরে নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের একটি ব্যাগ ও জুতা উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।





