Recent event

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কায়ুম (২২)। সে মালবোঝাই ট্রাকের চালক। কায়ুম চাটমোহর উপজেলার রেলবাজার জগতলা নতুনপাড়া গ্রামের মো. মানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মালবোঝাই ট্রাকটি চাটমোহর থেকে পাবনা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলেই চালক নিহত হয়। আহত হয় আরও একজন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ