Recent event

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

তারেক রহমান ও লি কিয়াং
তারেক রহমান ও লি কিয়াং | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়।

বার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের বন্ধুপ্রতিম দেশ এবং পরিপূর্ণ কৌশলগত সহযোগী। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু বছর ধরে বজায় রয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫১ বছর ধরে উভয় দেশই পরস্পরকে সম মর্যাদায় সম্মান করে এসেছে। এরইসঙ্গে পারস্পরিক সহযোগিতায়ও কাজ করে আসছে। চীনা সরকার নতুন বাংলাদেশের সরকারের সুষ্ঠু শাসন কার্যক্রমে সমর্থন জানাচ্ছে।

আরও পড়ুন:

বার্তা আরও উল্লেখ করা হয়, লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন। এছাড়া দুইদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও দৃঢ় করার পাশাপাশি সব ক্ষেত্রে হাই স্ট্যান্ডার্ড বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণে কাজ করবে।

সেইসঙ্গে চীন-বাংলাদেশ পরিপূর্ণ কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বকে নতুন মাত্রায় উন্নীতের ইচ্ছে পোষণ করা হয়। এতে দুই দেশের জনগণই সুফল পাবে বলে জানানো হয়।

এএম