Recent event

শপথ অনুষ্ঠানে হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, তারেক রহমান
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, তারেক রহমান | ছবি: এখন টিভি
2

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি)  দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানান তারেক রহমান।

প্রসঙ্গত, আগামীকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে, আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এসএস